জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ নভেম্বর ২০২৬, ১৬:৩২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৩২

দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াত সেক্রেটারি বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা, জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর ভেতর গার্মেন্টসের সংকট এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সংকট চলছে। সরকার উপলব্ধি করতে না পারলে সংকট আরও ঘনীভূত হতে পারে।’

জামায়াত সেক্রেটারি আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সহিংসতায় বুধবার দুজন নিহত হয়েছেন। হাসপাতাল, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এসব শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, ২২টি জেলায় হানাহানি হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে আজকের এই পরিণতি।’

উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস উপলক্ষে ৪০ দিনের টানা কর্মসূচি পালনের কথা জানিয়ে তিনি বলেন, ‘জনগণকে নিয়েই আমরা ফ্যাসিবাদকে প্রতিহত করবো। সহিংসতা নয়, নিয়মতান্ত্রিকভাবেই আমরা তাদের রুখে দেবো। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবো না।’

জামায়াতের ঘোষিত কর্মসূচি

১. ২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল। 

২. ২৫ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।

৩. ২৬ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।

৪. ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৫. ৩০ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন আয়োজন করবে।

৬. ২ ডিসেম্বর পোশাক শিল্পে অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা।

৭. ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৮. ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৯. ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।

১০. ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।

১১. ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।

মহান বিজয় দিবস ঘিরে আয়োজন

১. ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা।

২. ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ আয়োজন করা হবে।

৩. ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।

৪. ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।

৫. ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।

৬. ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।

৭. ২৬-৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান শফিকুর রহমানের
দেশে চলমান সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত 
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সর্বশেষ খবর
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিতই থাকছে, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিতই থাকছে, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর
সংসদ অধিবেশন পর্যবেক্ষণে মালদ্বীপের হাইকমিশনারকে স্পিকারের আমন্ত্রণ
সংসদ অধিবেশন পর্যবেক্ষণে মালদ্বীপের হাইকমিশনারকে স্পিকারের আমন্ত্রণ
শাকিবের নায়িকা এবার কিয়ারা আদভানি!
শাকিবের নায়িকা এবার কিয়ারা আদভানি!
রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে রায় পড়া শুরু
রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে রায় পড়া শুরু
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক