নূর হোসেনকে হত্যা করেছে আন্দোলনকারীরাই: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৭, ১৯:৫০আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৯:৫০

বক্তব্য রাখছেন রওশন এরশাদ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, ‘আন্দোলনকারীরাই নূর হোসনকে হত্যা করেছে। কারণ লাশ ছাড়া আন্দোলন জমে না। এরশাদ হত্যা করেননি নূর হোসেনকে।’ শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রওশনের দাবি, ‘এ দেশে ১৯৮৬ সালে গণতন্ত্র চালু করে জাতীয় পার্টি। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করে আবার গণতন্ত্র রক্ষা করেছিল আমাদের দল। অথচ এরশাদকে বলা হয় স্বৈরাচার। তিনি যদি স্বৈরাচারই হবেন, তাহলে মানুষ কেন তাকে ভোট দেয়? এরশাদ স্বৈরাচার নন, তিনি গণতন্ত্রকামী মানুষ। তিনি ক্ষমতায় থাকাকালে জনগণের কল্যাণে কাজ করেছেন। তাই মানুষ তাকে বারবার ভোট দেয়।’
সরকারের সমালোচনা করে সংসদের এই বিরোধী দলীয় নেতার ভাষ্য, এখন মানুষের জীবনের নিরাপত্তা নেই। তার মন্তব্য— ‘মানুষ এখন ঘর থেকে বেরিয়ে আবার ফিরতে পারবে কিনা সেই নিশ্চয়তা নেই। গত পাঁচ বছরে ৫১৯ জন গুম হয়েছে। কারা তাদের গুম করেছে?’ উপস্থিত নেতাকর্মীরা তখন উত্তরে বলেন— ‘সরকার! সরকার!’
গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি। এখানে আরও ছিলেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এস এম ফয়সাল চিশতি, সুনীল শুভ রায় প্রমুখ।

এদিকে আগামী ৩ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হু. মু. এরশাদ চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাবেন বলে জানান রওশন।

/এএইচআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের