রসিক নির্বাচন হবে ইসির জন্য পরীক্ষা: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৪:৫২আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৪:৫৮

এইচ এম এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন হবে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি  পরীক্ষা। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষভাবে করতে ব্যর্থ হলে ইসির প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হবে। আশা করি, ইসি সেই ঝুঁকি নেবে  না।

বুধবার দুপুরে তার বনানীস্থ কার্যালয়ে পাইলট ক্যাপ্টেন জাকারিয়া হোসেনের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সবার অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে ইসিকে স্বাধীনভাবে কাজ করতে হবে এবং সম্পূর্ণ নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। প্রথম পর্যায়ে সেই প্রমাণ দেখতে চাই রসিক নির্বাচনের মাধ্যমে।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)-কে নিয়ে এককভাবে নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করবে। দেশের মানুষ এখন আমাদের দিকেই ঝুঁকে পড়েছে। তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং গণ্যমান্য ব্যক্তি জাতীয় পার্টিতে যোগদান করছেন। এই ধারা অব্যাহত থাকবে।’

তিনি জাকারিয়া হোসেনকে জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে তাকে দলের জন্য নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মেজর খালেদ আখতার (অব.), চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, শফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।

 

 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম