রসিক নির্বাচন: মানিক দলের কেউ না, আসিফকে সতর্ক করলেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৪:৫৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৪:৫৭

এইচ এম এরশাদ আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে মনোনয়ন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এই নির্বাচনে পার্টির প্রার্থী হিসেবে মোস্তফাই লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার দুপুরে এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় গণমাধ্যমকে এ তথ্য জানান।
সাবেক পৌর মেয়র এ কে এম আব্দুর রউফ মানিকের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে এরশাদ বলেন, ‘আব্দুর রউফ মানিক যিনি কোথাও কোথাও নিজেকে জাতীয় পার্টির লোক হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তার সম্পর্কে জানানো যাচ্ছে যে, তিনি এখন জাতীয় পার্টির একজন সাধারণ সদস্যও নন। তাই সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী প্রশ্নে বিভ্রান্তির কোনও অবকাশ নেই।’
এছাড়া জাপা চেয়ারম্যান তার ভাতিজা আসিফ শাহারিয়ারকে পার্টির পক্ষ থেকে চূড়ান্তভাবে সতর্ক করে দেন।
এরশাদ বলেন, ‘আসিফ যদি পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করে রসিক নির্বাচনে প্রার্থী হন কিংবা তার প্রার্থিতা প্রত্যাহার করে না নেন, তাহলে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হবে।’

/এসটিএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের