ট্রাম্প মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংসের পাঁয়তারা করছে: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৫:২৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:৩২

এইচ এম এরশাদ, ফাইল ছবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে ধ্বংসের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তা সব মুসলিম রাষ্ট্রকে ধ্বংসের পাঁয়তারা। জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে উঠবে।’  

মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেন জাতীয় পার্টি।

এরশাদ বলেন, কেউ ইসলামকে ধ্বংস করতে পারবে না। কারণ ইসলাম আল্লাহর ধর্ম। পবিত্র জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠার ও বিক্ষোভ করার আহ্বান জানান তিনি।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাংলাদেশ কখনও মেনে নেবে না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এক বিন্দু রক্ত থাকতেও আমরা এটা কখনও মেনে নেবো না। জেরুজালেম একটি পূণ্যস্থান। এখানে মুসলমানদের প্রথম কেবলা বায়তুল আকসা অবস্থিত। এখান থেকেই আল্লাহর সান্নিধ্য অর্জন করতে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) পবিত্র মিরাজে গমন করেন। এটাকে ইসরায়েলের রাজধানী করার সিদ্ধান্ত একে অপবিত্র করার সামিল।’

এসময় জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ,  জাতীয় পার্টির নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা , অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএম ফয়সল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী