নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৮, ১২:৫২আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৩:৪২

অনুষ্ঠানে এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে। একসময় আমার হাত-পা বাঁধা ছিল। এখনও বাধা। হাত-পা বাঁধা থাকলেও সংশয় নেই।’

শনিবার (২৭ অক্টোবর) রাজধানীর বনানীতে ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনি প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেছেন, ‘নির্বাচনের জন্য জাতীয় পার্টি সম্পূর্ণ প্রস্তুত। জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী রাজনৈতিক দল। বিএনপি এলে এক ধরনের পরিকল্পনা, আর না এলে আমাদের ৩০০ আসনেই নির্বাচনের জন্য প্রস্তুতি আছে।’ 

জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। এবারে নির্বাচনি প্রচারণার স্লোগান পল্লী বন্ধুর হাত ধরে দেশ শাসনে আরেকবার। এ স্লোগানের মধ্য দিয়ে আমার নির্বাচনি প্রচারণা চলবে। নির্বাচনি প্রচারণায় জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে।’

প্রার্থী মনোনয়ন বিষয়ে এরশাদ বলেন, ‘অল্পদিনের মধ্যেই মনোনয়ন বোর্ড গঠন করা হবে। প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। জাপা আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো রেজাল্ট করবে।’

দলের ডিজিটাল প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিদিন সাড়ে চার কোটি মানুষের কাছে প্রতিদিন জাতীয় পার্টির কর্মকাণ্ড তুলে ধরা হবে। গুগলে একটি প্ল্যাটফর্ম থাকবে যেখানে ক্লিক করলে জাতীয় পার্টির উন্নয়নের চিত্র ভেসে আসবে।’

এসময় ডিজিটাল ডিভাইস ব্যবহারে বিভিন্ন কনন্টেন্ট গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন এরশাদের তথ্য, প্রযুক্তি এবং রাজনৈতিক উপদেষ্টা শফিউল্লাহ আল মুনির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন চার কোটি ভোটারের কাছে জাতীয় পার্টির প্রচারণা এবং এরশাদের কথা তুলে ধরা হবে। ৪০ জন আইটি বিশেষজ্ঞ প্রতিদিন ৩ শিফটে ভাগ হয়ে ২৪ ঘণ্টাই ডিজিটাল প্রচারণা চালাবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম