শারীরিক অসুস্থতার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ভোট দেননি। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী বলেন, ‘এরশাদ শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বাসায় আছেন। তিনি ভোট দেবেন না।’
এরশাদ রংপুরের পাশাপাশি ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়ে নিজে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন জানান।








