বুধবার থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র বিক্রি করবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৫:২৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৩১

জাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আগ্রহী জাতীয় পার্টি (জাপা) মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৬ জানুয়ারি থেকে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। জাপা’র চেয়ারম্যানের বনানী অফিস থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বেলা ৩টায় এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান এরশাদের ডিপিএস খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।

যদিও এর আগে গত ৯ জানুযারি সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টি থেকে চারজনকে মনোনয়ন দিয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তারা হলেন, পারভীন ওসমান (নারায়ণগঞ্জ), ডা. শাহীনা আক্তার (কুড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী) ও মনিকা আলম (ঝিনাইদহ)।

ওইদিন বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের বরাবর চিঠিও পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাচনে আগ্রহীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান:

এদিকে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের প্রাথমিকভাবে তাদের ছবিসহ জীবনবৃত্তান্ত পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জমা দেওয়ার জন্য পার্টির মহাসচিব জনাব মসিউর রহমান রাঙ্গা এমপি অনুরোধ জানিয়েছেন।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী