‘গুজবে কান না দিয়ে সবাই দোয়া করুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১১:১৭আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৪১

হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুর চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন বলে জানিয়েছে তার প্রেস উইং। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, ‘এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। এইমাত্র সিঙ্গাপুরে কথা বলেছি, আজ তিনি অনেক ভালো বোধ করছেন। গুজবে কান না দিয়ে সবাই দোয়া করুন।’

রবিবার (২০ জানুয়ারি) দুপুরে সিঙ্গাপুর যান এরশাদ। তার সঙ্গে আছেন তার ছোটভাই ও তার স্ত্রী এবং মেজর (অব.) খালিদ আকতার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আজকে তিনি আগের চেয়ে বেটার আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

সোমবার রাতে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বাংলা ট্রিবিউনে বলেন, ‘আমাদের সঙ্গে সাবর্ক্ষণিক যোগাযোগ হচ্ছে। তিনি চিকিৎসার জন্য গেছেন। তার চিকিৎসা চলছে।’

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম