বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১৭:২৯আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৭:৫০

রওশন এরশাদ
রওশন এরশাদকে বিরোধীদলীয় উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রবিবার (২৪ মার্চ) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ২৩ মার্চের পত্রের প্রেক্ষিতে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের স্থলে বেগম রওশন এরশাদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার।

এরআগে, শনিবার গণমাধ্যমে পাঠানো এইচএম এরশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অপসারণ করে রওশন এরশাদকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। পার্টির গঠণতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদকে কো-চেয়ারম্যান করা হয়।

রওশন এরশাদ দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ নিজে বিরোধীদলীয় নেতা হন এবং তার ভাই ও পার্টির কো চেয়ারম্যান জি এম কাদেরকে উপনেতা মনোনয়ন দেন।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার