‘লাইফ সাপোর্টে এরশাদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ০১:২১আপডেট : ০২ জুলাই ২০১৯, ১০:৪৯

এইচএম এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, ‘এরশাদের অবস্থা ক্রিটিক্যাল বলা যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’ সোমবার (১ জুলাই) বিকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এরশাদকে দেখে আসার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে নিতে হলে যে রকম শারীরিক অবস্থা থাকা দরকার, সে রকম অবস্থা তার নেই। লম্বা জার্নি করার অবস্থা নেই।’

জাহিদ মালেক বলেন, ‘যেসব চিকিৎসা দেশের বাইরের হাসপাতালে দেওয়া হয়, এখানেও তা আছে। যা যা চিকিৎসার প্রয়োজন, তা দেওয়া হচ্ছে। বাকিটা আল্লাহর ইচ্ছা।’

গত ২৬ জুন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ৯০ বছর বয়সী এরশাদ হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

/এএইচআর/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম