জাতীয় পার্টির মধ্যে কোনও বিভেদ নেই: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ১৫:০৭আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৬:০২

বনানী অফিসে সংবাদ সম্মেলনে জিএম কাদের জাতীয় পার্টির মধ্যে কোনও বিভেদ নেই বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘পার্টির ৯৯ ভাগ প্রেসিডিয়াম সদস্য ঐক্যবদ্ধভাবে প্রতিটি কর্মসূচি এগিয়ে নিচ্ছে। যৌথ নেতৃত্ব পার্টিকে আরও সুসংহত এবং শক্তিশালী করেছে। আমাদের মধ্যে কোনও বিভেদ ও বিশৃঙ্খলা নেই।’

শনিবার (২০ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও তার অনুসারী প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন না। 

জিএম কাদের বলেন, ‘দেশের প্রতিটি দুর্যোগে এরশাদ দুর্গত মানুষের পাশে দাঁড়াতেন। এক বুক পানিতে নেমেও ত্রাণ বিতরণ করেছেন তিনি। আমরা পল্লীবন্ধুর আদর্শ ধারণ করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে চাই।’

তিনি বলেন, ‘আমরা কাজের মাধ্যমে এরশাদের স্মৃতি সাধারণ মানুষের মাঝে ধরে রাখবো।’ 

বন্যার্তদের সহায়তায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হবে বলে জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, ৪/৫টি টিম বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে। পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করবো। দুর্গত এলাকায় দলের নেতাকর্মীদের সাধ্যমতো সহায়তা করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, সাহিদুর রহমান টেপা, সৈয়দ আবদুল মান্নান, শেখ সিরাজুল ইসলাম, সালমা ইসলাম প্রমুখ। 

/এএইচআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান