ক্রিকেটারদের ধর্মঘটে জিএম কাদেরের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৯:২২আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৯:২৪

জি এম কাদের সম্মানী বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ডাকা ধর্মঘটের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। বুধবার (২৩ অক্টোবর)  সন্ধ্যায় এক  বিবৃতিতে  ক্রিকেটারদের যৌক্তিক সব দাবি বিবেচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জিএম কাদের বিবৃতিতে বলেন, ‘ক্রিকেটাররা আমাদের ঐক্যের প্রতীক। তাদের সব চাওয়া-পাওয়ার প্রতি সহানুভূতিশীল থাকত হবে।’

বিবৃতিতে তিনি জানান, হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন। বিকেএসপি থেকেই এখন তরুণ খেলোয়াড় পাচ্ছে জাতীয় ক্রিকেট দল।’

পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট খেলোয়াড়রা বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেবে এমন আশাবাদ প্রকাশ করেছেন গোলাম মোহাম্মদ কাদের এমপি।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের