দরিদ্রদের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করার আহ্বান জাপা’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১৫:৫৯আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৬:০৩

জাতীয় পার্টি করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, দলমত নির্বিশেষে এই মুহূর্তে সবারই সরকারের পাশে থাকা উচিত। একইসঙ্গে দেশের দরিদ্র, অসহায় মানুষের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।  

শনিবার (২৮ মার্চ) দুপুরে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

জিএম কাদের বলেন, ‘জনগণের প্রতিও আহ্বান,  আপনারা এখন সব ধরনের সামাজিক যোগাযোগ বন্ধ রেখে ঘরেই অবস্থান করুন। ভীত না হয়ে শুধু সচেতনতার মাধ্যমেই আমরা এই বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি।’  

তিনি বলেন, ‘আমাদের শতবর্ষের ইতিহাসে এটি ভয়াবহতম মানবিক বিপর্যয়ের ঘটনা। প্রতিনিয়ত আমাদের দেশে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। এর আগেও বিশ্বে এ ধরনের বিপর্যয় নেমে এসেছে। প্লেগ-কলেরা-স্প্যানিস ফ্লু এর মতো মহামারী মোকাবিলা করে মানব সভ্যতা টিকে আছে। আল্লাহর রহমতে এবারও করোনা দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকবো। এজন্য দিশেহারা না হয়ে ধৈর্য্য, সাহসিকতা ও সচেতনতার মাধ্যমে করোনাকে মোকাবিলা করা।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাপার সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অবস্থান করে করোনা ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন রাখবেন। করোনা থেকে মুক্ত থাকতে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন। সামর্থ্য অনুসারে নিজ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা করতে হবে।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী