তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২০, ১৬:২৬ আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৬:২৯

জাতীয় পার্টি

‘ত্রাণের চাল চুরির বিষয়ে অন্য দলের সঙ্গে জাতীয় পার্টির মেম্বার-চেয়ারম্যানরা জড়িত’—তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন অভিযোগের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টি। শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ প্রতিবাদ করেন।

সুনীল শুভরায় বলেন, ‘তথ্যমন্ত্রী তার মিন্টু রোডের বাসভবনে ব্রিফ্রিংকালে ত্রাণের চাল চুরি করা প্রসঙ্গে অন্য দলের সঙ্গে জাতীয় পার্টির মেম্বার-চেয়ারম্যানরা জড়িত বলে যে মন্তব্য করেছেন—তা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তার মতো একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এমন অবাস্তব কথা আমরা আশা করতে পারি না।’

বিবৃতিতে বলা হয়,  ‘এ পর্যন্ত ত্রাণের চাল চুরি করে যারা ধরা পড়েছে—তাদের মধ্যে একজনও জাতীয় পার্টির মেম্বার-চেয়ারম্যান নন। যদি এমন কাউকে পাওয়া যেতো তাহলে তাকে চিরদিনের জন্য জাতীয় পার্টি থেকে বহিষ্কার করে আইনের হাতে সোপর্দ করা হতো।’

তথ্যমন্ত্রীর প্রতি সত্য বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে সুনীল শুভরায় বলেন, ‘অন্যের উপর দোষ চাপালে প্রকৃত অপরাধীরা নিরাপদেই থেকে যাবে।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক জার্সির জন্য ৫৫ হাজার ইউরো খরচ করলেন সিঙ্গাপুরের ভক্ত!
এক জার্সির জন্য ৫৫ হাজার ইউরো খরচ করলেন সিঙ্গাপুরের ভক্ত!
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল