বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জিএম কাদেরের বৃক্ষরোপণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৪:৪৬আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০১:৩৯

বৃক্ষরোপণের সময় জিএম কাদেরের সঙ্গে দলের অন্য নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি।

বৃক্ষরোপণকালে জিএম কাদের বলেন, ‘জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি নিঃসন্দেহে অতুলনীয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, নাজমা আক্তার এমপি, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, তালুকদার নুরুল ইসলাম এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, সম্পাদকমণ্ডলীর সদস্য ইসহাক ভূইয়া, অ্যাডভোকেট আবু তৈয়ব এবং জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. আল মামুন উপস্থিত ছিলেন।

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী