‘নির্বাচনে অটোপাসের ব্যবস্থা করুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২১, ২২:০৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:২৮

যেভাবে এসএসসি ও এইচএসসিতে অটোপাসের ব্যবস্থা করা হয়েছে, তেমনি নির্বাচনে জানমালের ক্ষতি না করে অটোপাসের ব্যবস্থা করুন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সরকারকে উদ্দেশ করে এসব কথা বলেন।

শুক্রবার বিকেলে দলটির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির চেয়ারম্যানের সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, চট্টগ্রামের মেয়র নির্বাচনে দুটি গরিব মায়ের বুক খালি হয়েছে। পল্লিবন্ধুর আমলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম, হত্যা, চাঁদাবাজি ছিল না। তাই মানুষ এখনও পল্লিবন্ধুর স্বর্ণালি যুগে ফিরে যেতে চায়। আগামী নির্বাচনে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে পল্লিবন্ধুর স্বর্ণালি স্বপ্ন বাস্তবায়ন করবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারি হাবিবুল্লাহ বেলালী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানত হোসেন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, তারেক এ আদেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন প্রমুখ।

/সিএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম