প্রধানমন্ত্রী রাত-দিন কাজ করছেন: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ১৬:২৬আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৬:৩১

করোনা সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী দিন-রাত কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। দেশবাসীকে বাঁচাতে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, তাতে জনগণকেও সাড়া দিতে হবে।

রবিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে রওশন এরশাদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভয়াবহ পরিস্থিতি হবে। হাসপাতালে জায়গা হচ্ছে না। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা নেই। সরকারের ১৮ দফা নির্দেশনাও মানা হচ্ছে না। বইমেলায় অনেকে মাস্ক ছাড়া ঘুরছে।

রওশন এরশাদ বলেন, ‘করোনার পরীক্ষা আরও বাড়াতে হবে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মানুষ পরীক্ষা করাতে পারছে না। আইসোলেশনের সুযোগও বাড়াতে হবে। সংক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে হবে।’

তিনি বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েছে। গড় আয়ুও কয়েক বছর বেড়েছে। মেট্রোরেল হচ্ছে, পদ্মাসেতু সমাপ্তির পথে। তবে জীবনযাত্রার মান উন্নত হলেও বৈষম্য বেড়েছে সাগর সমান। অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা বেড়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। ভেজাল খাবার খেয়ে বছরে তিন লাখ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। 

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম