দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট      
২৬ মে ২০২১, ১৩:৫৯আপডেট : ২৬ মে ২০২১, ১৩:৫৯

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন,  দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।

বুধবার (২৬ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘করোনাকালে প্রমাণ হয়েছে— দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সকল পরীক্ষা-নিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। রোগীদের জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমরা চাই, বিনা চিকিৎসায়  একজন রোগীরও যেন মৃত্যু না হয়। চিকিৎসাসহ মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান