সংসদে নাসিরের মুক্তি চাইলেন জাপার টিপু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৫:৩৫আপডেট : ১৭ জুন ২০২১, ১৫:৩৫

ধর্ষণচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদের মুক্তি এবং অভিযোগ থেকে অব্যাহতির দাবি তুললেন জাতীয় পার্টির এমপি গোলাম কিবরিয়া টিপু। বৃহস্পতিবার (১৭ জুন) সংসদে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় নাসির উদ্দিন মাহমুদের মুক্তি দাবি করেন তিনি।

সংসদ সদস্য টিপু বলেন, ‘গত কয়েকদিন ধরে একজন চিত্রনায়িকা ও আমাদের প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে ঘটনা দেখছি। নাসির উদ্দিনকে আমি প্রায় ৩৫ বছর ধরে চিনি। ছাত্র অব্স্থা থেকে। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারকে খাজনা দেন।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য টিপু বলেন, ‘ওই ক্লাবে যে নায়িকা গিয়েছিলেন, তারা তো অভিনয় করতে জানেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তাকে কোলে করে একটা গাড়িতে তোলা হচ্ছে। তাদের এই সব দিকে লক্ষ্য রেখে আমি সরকারের কাছে আবেদন রাখবো, আইন আইনের মতো চলবে। অনতিবিলম্বে নাসির মাহমুদকে যাতে এই ইস্যু থেকে অব্যাহতি দেওয়া হয়। আইন চলবে, তাকে যেন মুক্তি দেওয়া হয়।’

এর আগে সোমবার সংসদে বিএনপির হারুনুর রশীদ পরীমণির অভযোগের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবি তোলেন। মঙ্গলবার জাপার সিনিয়র সংসদ সদস্য চুন্নু নাসিরকে ‘ভালো লোক’ বলে আখ্যা দেন। 

টিপু আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, ওই নায়িকা গুলশানে একটি ক্লাবে কতগুলো চেয়ার ভাঙছে, প্লেট ভাঙছে, পেপার ওয়েট ভাঙছে। ছবিতে দেখলাম, সে কত ওপরে পা তুলে একজনকে আঘাত করলো।  বঙ্গ ললনা নারীরা শতকরা ৯৮ জনই এটা করতে পারবে না। এই ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর। সরকরের কাছে  আশা করবো, যাতে ব্যাপারটা ঠিক মতো দেখে।’

টিপু টিকটক বন্ধে আইনের দাবি করে বলেন, ‘যুব সমাজ এই টিকটক দিয়ে বেহায়াপনা করছে। আমরা ঢাকার বাইরে গেলেও দেখি। কিছু বলতে পারি না। তাতে হিতে বিপরীত হতে পারে। এটা আইন করে ব্যান করা উচিত।’

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম