রাজনীতিতে নামছেন বিদিশা এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২১, ১৮:২৬আপডেট : ২৬ জুন ২০২১, ১৮:২৬

রাজনীতির অংশ হিসেবে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী ও বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা এরশাদ।

শনিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ ঘোষণা দেন। বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস এ সভার আয়োজন করে।

বিদিশা এরশাদ বলেন, জাতীয় পার্টির অনেক নেতাকর্মীদের থেকে ফোন পাই। তাদের ফোন পেয়ে আমাকে একটি সেল গঠন করতে হয়েছে। তারা বলছে, তারা ভালো নেই। আমি যেন দায়িত্ব নেই। তাই জাতীয় পার্টিকে বাঁচাতে আমার পথচলা শুরু।

‘সংসার জীবনে দেখেছি, এরশাদ বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তা করতেন। তাকে নিয়ে ভাবতেন। সেই আদর্শ ধারণ করে আমার দুই ছেলেকে সঙ্গে করে সারাদেশে লাঙ্গল নিয়ে চষে বেড়াতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবার সঙ্গে থাকতে চাই’-বলেন তিনি।

বিদিশা এরশাদ বলেন, চক্রান্ত করে আমাকে জেলে পাঠানো হয়েছিল। সেখানে আমার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিলো। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমার কারামুক্তি সম্ভব হয়েছিল।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার কোনও খায়েস আমার নেই। আমি চাই মানুষের কল্যাণে কাজ করতে। রওশন এরশাদ যেন আজীবন জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সেটাই চাই। পার্টির সব ষড়যন্ত্র উপেক্ষা আমরা এগিয়ে যেতে চাই।

শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, কাজী মো. মামুনুর রশীদ, সাবেক মন্ত্রী এম. নাজিমুদ্দিন আল আজাদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, সেকেন্দার আলী মনি প্রমুখ।

/বিআই/এমআর/
সম্পর্কিত
প্রতারণার মামলায় ২ বছরের জেল, বিদিশা বললেন ‘কিছু জানি না’
জাতীয় পার্টিতে সক্রিয় হচ্ছেন বিদিশা
এরশাদের মৃত্যুবার্ষিকী সামনে রেখে সক্রিয় হচ্ছেন বিদিশা
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি