জাতীয় পার্টিতে সক্রিয় হচ্ছেন বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ২০:০৬আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০:০৬

আবারও জাতীয় পার্টিতে সক্রিয় হচ্ছেন দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। জানা গেছে, দূরত্ব কমিয়ে রওশনপন্থি সিনিয়র নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়িয়েছেন তিনি। তাদের নিয়ে জাতীয় পার্টিকে সংগঠিত করতে চান বিদিশা।

খোঁজ নিয়ে জানা যায়, দল পুনর্গঠনের লক্ষ্যে তাকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। এবং রওশনপন্থি সিনিয়র নেতা কাজী মো. মামুনুর রশীদ হয়েছেন নতুন মহাসচিব। গত ১৯ জুন এই নেতৃত্বের বিষয়টি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে, ইসি চিঠিটি গ্রহণও করেছে।

এদিকে সোমবার (১৪ জুলাই) এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীদের সামনে আসেন বিদিশা।

সভায় বিদিশা বলেন, ‘এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টির রাজনীতি দেশের জন্য এখনও প্রাসঙ্গিক। আগামী নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টিকে নতুনভাবে গড়ে তুলতে চাই আমরা।’

তিনি আরও জানান, দলের নেতাকর্মীদের আগ্রহে তার ছেলে এরিক এরশাদকেও রাজনীতিতে সক্রিয় করতে চান।

বিদিশা বলেন, ‘ছেলের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে চাই। আমাকে নিয়ে আপনারা ভয় পাবেন না, আমি এরিকের মা, মা-ই থাকতে চাই। আমার এমপি মন্ত্রী হওয়ার কোনও খায়েশও নেই। আমি মানুষের জন্য কাজ করতে চাই।’

জি এম কাদের ও শেরীফা কাদেরের বিরুদ্ধে খোলামেলা অবস্থান নিয়ে বিদিশা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘মহাসচিব হবে কে, পদ পদবি চিন্তা না করে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে জি এম কাদেরের হাত থেকে বাঁচানো আমাদের প্রধান কর্তব্য হওয়া উচিত এই মুহূর্তে।’

তিনি আরও বলেন, এরশাদের রেখে যাওয়া সম্পদ ও আদর্শকে রক্ষা করতে হবে। জাতীয় পার্টিকে টুকরো টুকরো না করে একত্র করতে হবে। আসুন, ব্যক্তিগত ইগো ছেড়ে এক হই।'

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
দুই বছরের সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন মেলেনি
সর্বশেষ খবর
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা