ডেঙ্গু নিয়ন্ত্রণে মেয়র তাপস কার্যকর কর্মসূচি নিয়েছেন: এমপি বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ১৬:৫৪আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৬:৫৪

এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ইতোমধ্যে ব্যাপক কার্যকর কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

বুধবার (৪ আগস্ট) রাজধানীর শ্যামপুর খন্দকার রোডে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত উদ্যোগে শ্যামপুর-কদমতলীর সাতটি ওয়ার্ডে সাতদিনব্যাপী এডিস মশা নিধনের প্রতিষেধক ছিটানো কর্মসূচির উদ্ভোধনকালে এসব কথা বলেন বাবলা।

তিনি বলেন, ‘পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নির্দেশে নির্বাচনী এলাকায় আমি এডিস মশা নির্মূলে প্রতিষেধক ছিটানো কর্মসূচি পরিচালনা করছি।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বাবলা।

শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, মহানগর নেতা ডি. কে সমির, সুলতানা আহামেদ লিপি প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি