জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২১, ১৮:৪৩আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৯:৩১

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন, ‘জাতীয় পার্টি এখন অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছেন। এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন দেশের কোটি কোটি মানুষ।’

শুক্রবার (২৭ আগস্ট) বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বিভাগীয় অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে আনুষ্ঠানিক সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘প্রায় ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৩টি দল মাঠে আছে। বাকিরা নেতা বা সাইন বোর্ড সর্বস্ব রাজনৈতিক দলে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি বিজয়ী হতেই মাঠে লড়বে। কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের প্রতিটি নির্বাচনের মাধ্যমে ঘরে ঘরে জাতীয় পার্টির দাওয়াত পৌঁছে দেওয়া হবে।’

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘দেশের মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় পার্টির সরকারের বিকল্প নেই।’

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী