বিদিশার বাসায় জাপার লালমনিরহাটের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৪:১৭আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৬:০৪

এরিক এরশাদ ঘোষিত ‘নতুন জাতীয় পার্টির কো চেয়ারম্যান’ বিদিশার সঙ্গে সাক্ষাৎ করেছেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) বেশ কয়েকজন নেতাকর্মী। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্ক ভবনে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়। এ দিন দুপুর ২টার দিকে ‘জাপার পুনর্গঠন প্রক্রিয়ার উদ্যোক্তা’ বিদিশা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

নতুন জাপা সূত্র জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্ব প্রত্যাখ্যান করে লালমনিরহাট জেলার নেতারা বিদিশার সঙ্গে কথা বলতে আসেন। তারা এ সময় বিদিশার নেতৃত্বের প্রতি আস্থা জানান।

বিদিশার কাছে জাপার লালমনিরহাটের নেতারা বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে বিদিশা কোনও মন্তব্য করতে রাজি হননি। সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে প্রেসিডেন্ট পার্কে আসছেন আগ্রহী জাপার অনুসারীরা।

সাক্ষাতে ‘নতুন জাপা’র ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মানুনুর রশীদসহ লালমনিরহাটের নেতারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জাপার ছিলেন জাবির উদ্দিন, আবদুস সালাম মনজু, আবুজা রহমান, আফতাব উজ্জামান বাবু প্রমুখ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম