জাতির পিতা বঙ্গবন্ধু এতে কোনও ভুল নেই: রাঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৯:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২০:১১

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না। সে কারণে সবকিছু ভুলে গিয়ে এক কাতারে আমাদের শামিল হতে হবে যে জাতির পিতা বঙ্গবন্ধু, এখানে কোনও ভুল নেই।

সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাঙ্গা বলেন, ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ১৪৮টি আসন পেয়েছিল। আমরা পেয়েছিলাম ৩৬টি আসন, বিএনপি পেয়েছিল ১১৬টি আসন। আমরা যদি বিএনপির সঙ্গে যোগ দিতাম, তাহলে মোট আসন হতো ১৫২টি। তাহলে ক্ষমতায় কিন্তু আমরাই যেতে পারতাম। তখন এরশাদ সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এরশাদ সাহেব রাজি হননি। তিনি বলেছিলেন, ‘আমি সাবেক প্রেসিডেন্ট অথচ বিএনপি ১২ দিন আমাকে জেলখানার মেঝেতে শুইয়ে রেখেছে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, তাই আমি বঙ্গবন্ধুর দলকে সমর্থন করতে চাই।’

বিরোধী দলের চিফ হুইপ বলেন, ‘‘২০১৪ সালে আমি মন্ত্রী হয়েছিলাম আওয়ামী লীগের সমর্থনে বিরোধী দল থেকে। কিন্তু ২০১৯ সালে আমরা মন্ত্রিসভায় যাইনি। এরশাদ সাহেব বলেছিলেন—‘বিরোধী দল থেকে মন্ত্রী হলে লোকে খারাপ বলে, ওয়ার্ল্ডে আমাদের জবাব দিতে হয়। সে কারণে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা বাইরে থাকবো।’ সেই হিসেবে আমরা বাইরে আছি। আমরা সংসদ সদস্য রয়েছি ২৬ জন।’’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম ও পুলিশ সুপার জয়তা শিল্পী প্রমুখ।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
অবস্থান পাল্টালেন রাঙ্গা, বললেন ‘আর হাসির পাত্র হতে চাই না’
রাঙ্গা ও জিএম কাদেরের ভাতিজা আসিফের শোচনীয় পরাজয়ের নেপথ্যে
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী