‘দেশের মানুষ পরিবর্তনের আশায় এক বুক আশা নিয়ে চেয়ে আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ২১:৩৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২১:৩৩

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দেশের মানুষ পরিবর্তনের আশায় এক বুক আশা নিয়ে চেয়ে আছে জাতীয় পার্টির দিকে। বিএনপি ১২ বছর ক্ষমতার বাইরে থেকেই দিশেহারা হয়ে গেছে। আর জাতীয় পার্টির এরশাদ সৈনিকরা ৩১ বছর ক্ষমতার বাইরে থেকেও সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে আছে। দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে বুঝতে পারবেন জনসমর্থন কার কত।

সোমবার (১৭ জানুয়ারি) বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মুজিবুল হক আরও বলেন, জাতীয় পার্টির রাজনীতি সাধারণ মানুষের জন্য। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে কাজ করা হবে। তিনি বলেন, দেশের মানুষ পানির নিচ দিয়ে রেললাইন আর মাথার উপর দিয়ে গাড়ির লাইন চায় না। দেশের মানুষ চায় প্রত্যেকটি উপজেলায় চিকিৎসাসেবা বিশেষায়িত হাসপাতাল। যেখানে বিনামূল্যে সাধারণ মানুষ চিকিৎসা পাবে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি