মুক্তির জন্য মানুষ জাতীয় পার্টিকেই বিকল্প শক্তি মনে করে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৪

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আজীবন গণমানুষের ভাগ্য উন্নয় নে কাজ করে যাবো। বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ঢেউ আমাদের দেশেও লেগেছে। দেশের মানুষ রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের মানুষ চায় বিকল্প শক্তি। মুক্তির জন্য দেশের মানুষ জাতীয় পার্টিকেই বিকল্প শক্তি মনে করে।’

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানে বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা শেষে এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা পূরণেই আমাদের রাজনীতি। দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে, তাই জাতীয় পার্টির প্রতি দেশের মানুষ প্রত্যাশাও বেশি। দেশের মানুষের প্রত্যাশা পূরণে আজীবন সংগ্রাম করে যাবে।’

সকাল থেকেই জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সমবেত হন। প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে কেক, ফুল ও উপহার দেন প্রিয় নেতাকে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের তৃতীয় তলার হলরুম, দ্বিতীয় তলার কনফারেন্স রুম ও নিচ তলার বিভিন্ন কক্ষে ঘুরে ঘুরে নেতাকর্মীদের সঙ্গে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন জিএম কাদের ।

দলের চেয়ারম্যানের শুভ জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, গোলাম কিবরিয়া টিপু, ফকরুল ইমাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মো. শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের