পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও প্রশ্ন আছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১১

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, ‘পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও প্রশ্ন আছে, এতবড় একটি হত্যাকাণ্ড হঠাৎ করেই হয়নি। এর পেছনে অবশ্যই বড় ধরনের কোনও ষড়যন্ত্র ছিলো। কিন্তু কথা হচ্ছে—কেন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানতে পারেনি?’

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কাদের। তিনি আরও বলেন, ‘আবার যদি জানতে পারেন তাহলে কেন এই ষড়যন্ত্র প্রতিরোধ করা হলো না। এই বিষয়গুলো এখনও মানুষের মনে সংশয়, সন্দেহ এবং বেদনা সৃষ্টি করে। আমরা মনে করি এই সকল প্রশ্নের অবসান হওয়া উচিত এবং সকলকেই নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহিতার আওতায় আসা উচিৎ।’

কাদের বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের পর তদন্ত হয়েছে, এর বিচারকার্য হয়েছে। কারণ, জবাবদিহিতার অভাবে অনেক বড় ধরনের অঘটন ঘটে যায়। সকল ক্ষেত্রে যেমন শৃংখলা রক্ষা দরকার ঠিক তেমনিভাবে শৃংখলা রক্ষা হচ্ছে কিনা বা কার কি দায়িত্ব তার জবাবদিহিতাও সুনিশ্চিত করতে হবে। যাতে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

এসময় পিলখানা হত্যাযজ্ঞের শিকার বিডিআরের মহাপরিচালক শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিন আহমেদ এবং শহীদ কর্নেল কুদরত ইলাহীর ছেলে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব রহমান সঙ্গে ছিলেন।  দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী।

এসময় জাতীয় পার্টির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম