নতুন কমিশনের অধীনে অবাধ নির্বাচনের আশা রওশন এরশাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৪

সব দলের সঙ্গে আলোচনা করে, তাদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনে করে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নির্বাচন কমিশন আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেবে-এটাই সকলের প্রত্যাশা। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং দেশের মানুষ নিশ্চিতভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেন সে বিষয়টি নিশ্চিত করবেন।

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনারকে স্বাগত জানিয়ে  রওশন এরশাদ বলেন, নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতেই আপনারা দায়িত্ব পেয়েছেন। সংবিধান অনুযায়ী সেই দায়িত্বটুকু পালন করতে যথেষ্ট যত্নশীল হলেই সব দলের অংশগ্রহণে আগামীতে দেশে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের