পহেলা বৈশাখ বাঙালির মহাঐক্যের দিন: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৩:৩৯আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৩:৩৯

বাংলা নববর্ষ ১৪২৯-কে স্বাগত জানিয়ে বাণী দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বুধবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ উপলক্ষে বাংলাদেশের নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা ও শুভ কামনা জানিয়েছেন।

নববর্ষ উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘পহেলা বৈশাখ হচ্ছে বঙ্গাব্দের প্রথম দিন বা বাংলা নববর্ষ। তাই, পহেলা বৈশাখ বাঙালির মহাঐক্যের দিন। ধর্ম, বর্ণ, জাত বা গোত্রের সিমারেখা ভেঙে পহেলা বৈশাখের উৎসব আয়োজন আমাদের এক পথে চলতে সাহসী করে। সৌহার্দ্য, সম্প্রীতি, সুন্দর ও কল্যাণের জয়গানে শুভ পহেলা বৈশাখকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’

তিনি বলেন, ‘পুরনো, জরাজীর্ণ, অশুভকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলতে পহেলা বৈশাখ আমাদের অনুপ্রেরণা যোগায়। ব্যর্থতার গ্লানি মুছে সাফল্যের সিঁড়ি বেয়ে উজ্জ্বল আলোর রথে চলতে শেখায় পহেলা বৈশাখ।’

হুসেইন মুহম্মদ এরশাদ পহেলা বৈশাখকে বাঙালির প্রাণের উৎসবে পরিণত করতে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন বলেও উল্লেখ করেন জিএম কাদের।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের