জিয়াউদ্দিন বাবলুর ছেলেকে মারধরের ঘটনায় এমপি আদেলুরকে জাপার নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২২, ১৭:৫২আপডেট : ১২ মে ২০২২, ১৭:৫২

জাতীয় পার্টির প্রয়াত সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ছেলে দলের যুগ্ম মহাসচিব আশিক আহমেদকে মারধর করার ঘটনায় দলীয় সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে দলের মহাসচিব মো. মুজিবুল হক এই নোটিশ দেন।

চিঠিতে আদেলুর রহমানকে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ৯ মে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের দ্বিতীয় তলায় আশিক আহমেদের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ কারণে জাতীয় পার্টির সব পদ–পদবি থেকে আশিক আহমেদকে কেন অব্যাহতি দেওয়া হবে না, তা জানিয়ে তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয় ওই নোটিশে।

জাপা সূত্র জানায়, ৯ মে একটি অনুষ্ঠান থেকে আশিক আহমেদকে ডেকে নিয়ে একটি কক্ষে মারধর করেন আদেলুর রহমান।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম