রওশনের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিদিশা যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ২১:১২আপডেট : ০২ জুলাই ২০২২, ২১:১৩

জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ‘দলে এখন অনেকটাই এলোমেলো অবস্থা; তাই যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের ফিরিয়ে নিতে হবে, সবাইকে নিয়েই পার্টি শক্তিশালী করতে হবে’— এমন বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান বিদিশা।

শনিবার (২ জুলাই) রাতে রওশন এরশাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিদিশা বলেন, ‘ম্যাডাম রওশন এরশাদ যা বলেছেন, আমি তার সঙ্গে পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। সবাইকে নিয়ে দল করতে হবে। এক্ষেত্রে সিনিয়রদের আরও আন্তরিক হতে হবে।’

একই দিন দুপুরে গুলশানের একটি হোটেলে মতবিনিময় সভা করেন রওশন এরশাদ। সেখানে তিনি বলেন, ‘আমরা কি বিএনপির সমকক্ষ হতে পেরেছি, নিশ্চয় না। বিএনপি আছে, জামায়াত আছে, এটা মনে রাখতে হবে। দলকে আওয়ামী লীগ-বিএনপির সমকক্ষ করতে না পারলে রাজনীতিতে টিকে থাকা যাবে না।’ তার এই বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিদিশা কোনও মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন:

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম