এরিকের পড়াশোনা-গানবাজনার খবর নিলেন রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ১৪:০৪আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৪:০৪

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এরিক এরশাদ। সোমবার (৪ জুলাই) সকালে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে যান এরিক। সেখানে তিনি রওশন এরশাদের সঙ্গে কিছু সময় কথা বলেন।

জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার একজন প্রভাবশালী নেতা জানান, সাক্ষাৎকালে এরিক জাপার নেতৃত্ব গ্রহণের প্রস্তাব করেন। দলের বর্তমান নেতৃত্ব জিএম কাদের থেকে নিয়ে শক্ত হাতে পরিচালনা করার কথা উল্লেখ করেন। সূত্রের ভাষ্য, সাক্ষাৎকালে রওশন এরশাদ এরিকের গানবাজনা, পড়াশোনা সম্পর্কে খোঁজ খবর নেন।

বিদিশা নেতৃত্বাধীন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার দফতর সম্পাদক নাফিজ মাহবুব জানান, সৌজন্য সাক্ষাৎকালে এরিক এরশাদ তার বড় মা বেগম রওশন এরশাদের স্বাস্থ্যের খোঁজ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এরিকের বড় ভাই সাদ এরশাদ ও ভাবি মহিমা। পারিবারিক আলাপ আলোচনা শেষে এমপি সাদ এরশাদ ও ভাবি মহিমা গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ছোট ভাই এরিককে বিদায় দেন।

এ সময় এরশাদ ট্রাস্টির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান সঙ্গে ছিলেন এরিকের।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ