কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২২, ১৬:৩৯আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৬:৩৯

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি সংবিধানে বারবার পরিবর্তন এনে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে। কর্তৃত্ববাদী কোনও সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কারণেই, অবাধ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংবিধান সংশোধন করতে হবে। তিনি বলেন, এখনও সময় আছে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার।

সোমবার (১ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ আখতার নেওয়াজী জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় তাকে স্বাগত জানিয়ে দেয়া বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।

তিনি বলেন, দুটি দলের প্রতিহিংসার রাজনীতির কারণে সাধারণ মানুষের মাঝে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে, আগামী নির্বাচনে যে দল পরাজিত হবে তারাই যেন নিশ্চিহ্ন হয়ে যাবে। এমন বাস্তবতা সুষ্ঠু রাজনৈতিক চর্চার অন্তরায়। তিনি বলেন,  মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। দেশের মানুষ এখন আর ভোটকেন্দ্রে যেতে চায় না। নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।

/এসটিএস/এমআর
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী