ডাকা হলে আবারও দলে যোগ দেবো: রাঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৯

জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতি পাওয়া প্রসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দল থেকে যদি ডাকা হয়, দলের প্রয়োজনে তিনি আবারও জাতীয় পার্টিতে যোগ দেবেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র নসরুল হামিদ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘দোষটা কি আমার? আমাদের চেয়ারম্যান, যিনি আমার আত্মীয় হন, তিনি কেন এমনটা করলেন বুঝলাম না। আমাকে দলের যে ধারায় অব্যাহতি দেওয়া হয়েছে, তা গণতান্ত্রিক নয়। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আমরা লড়াই করবো, সেখানে আমার দলের মধ্যে কোনও গণতন্ত্র থাকবে না, তাহলে আমরা গণতন্ত্রের জন্য কী লড়াই করবো।’

তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যানের আশপাশে কিছু অকর্মা লোক আছেন, তাদের কুপরামর্শে আমাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারাই দলটা আজকে বিভক্ত করছে।’

রাঙ্গা আরও বলেন, ‘এভাবে যদি চলতে থাকে তাহলে দল একটা স্বেচ্ছাচারিতার মধ্যে পড়ে যাবে। আমি থাকি বা না থাকি সেটা গুরুত্বপূর্ণ না। আর আমি এতে মোটেও অখুশি না। কিন্তু আমি চাই না দলে বিভক্তি হোক। দলের দুর্নাম হোক। সুতরাং, আমি চাই দলটা সুষ্ঠুভাবে চলুক। তা না হলে জাতীয় পার্টিতে আমি থাকবো না।’

জাতীয় পার্টি কি বিএনপির দিকে যাবে, সাংবাদিকদের এমন প্রশ্নে রাঙ্গা বলেন, ‘আমাদের সিনিয়র যারা নেতা আছেন, কোন দলের সঙ্গে তারা অ্যারেঞ্জ করবেন কী করবেন না, এটা উনাদের বিষয়। তারা সিদ্ধান্ত নেবেন কার সঙ্গে নির্বাচন করবেন।’

মসিউর রহমান রাঙ্গা জানান, দল থেকে যদি  ডাকা হয়, দলের প্রয়োজনে তিনি আবারও জাতীয় পার্টিতে জয়েন করবেন।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
অবস্থান পাল্টালেন রাঙ্গা, বললেন ‘আর হাসির পাত্র হতে চাই না’
রাঙ্গা ও জিএম কাদেরের ভাতিজা আসিফের শোচনীয় পরাজয়ের নেপথ্যে
সর্বশেষ খবর
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন