কাজী মামুনকে ট্রাস্টের হিসাব দিতে হবে: এরিক এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২২, ১৯:৩৫আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৯:৫৪

এরশাদ ট্রাস্টের অব্যাহতি পাওয়া চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে ট্রাস্টের হিসাব-নিকাশ দিতে হবে বলে জানিয়েছেন এরশাদের ছেলে শাহতা জারাব এরিক।

সোমবার (৭ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

এরআগে সোমবার সন্ধ্যায় রওশন এরশাদের পক্ষে গঠিত একটি প্রেস উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজী মামুনুর রশীদসহ ট্রাস্টি বোর্ডের তিন সদস্য রবিবার বারিধারা প্রেসিডেন্ট পার্কে যান। এতে উল্লেখ করা হয়, ‘ফখরুজ্জামান জাহাঙ্গীর ও অ্যাডভোকেট রুবায়েত হাসানকে সঙ্গে নিয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ ট্রাস্টের সুবিধাভোগী শাহতা জারাব এরশাদ এরিকের খোঁজ-খবর নেওয়ার জন্য রাজধানীর বারিধারার ১০, দূতাবাস রোডস্থ প্রেসিডেন্ট পার্কে যান। এ সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করেন বিদিশা সিদ্দিক।’

বাংলা ট্রিবিউন পরে এ বিষয়ে যোগাযোগ করলে বিদিশা বলেন, ‘আমার কাছে তো হিসাব নেই। হিসাব তো আগের চেয়ারম্যানের কাছে। তারা বাসায় এসে আমাকে হুমকি-ধমকি দিয়ে গেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে এরিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা আমার সাথে দেখা করেননি। মাকে হুমকি-ধমকি দিয়েছে, ড্রাইভার শুনেছেন। আমি আইনগত ব্যবস্থা নেবো।’

রওশন এরশাদের প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ‘ট্রাস্ট নির্ধারিত অফিসে গিয়ে ট্রাস্টের গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ, রেজুলেশন বই, বিভিন্ন মামলা-মোকদ্দমার কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিদিশার নিয়োগকৃত কর্মচারী জেমস অরবিন্দু হালদারকে জিজ্ঞাসাবাদ করলে সে সদুত্তর দিতে ব্যর্থ হন।’

‘হিসাব-নিকাশ মামুন সাহেব দেবেন। ট্রাস্টের দায়িত্বে তো মা নেই। মামুন সাহেব আগে ছিলেন চেয়ারম্যান। হিসাব উনি দেবেন’, জানান এরিক।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর প্রয়াত ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের’ চেয়ারম্যান পদ থেকে কাজী মো. মামুনুর রশীদকে অব্যাহতি দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবালকে চেয়ারম্যান করা হয়। এ ছাড়া ট্রাস্টের সদস্য হিসেবে মেজর (অব.) সিকদার আনিসুর রহমান ও সৈয়দ জুবায়ের আহমদকে নিয়োগ দেওয়া হয়।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের