রাজনীতির আকাশে অমানিশার ইঙ্গিত: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ১৭:৫২আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৮:২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। রাষ্ট্র, সরকারি দল মিলেমিশে একাকার। রাজনীতির আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত রয়েছে। পরিস্থিতির উত্তরণে সরকারকে উদ্যোগ নিতে হবে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এ আয়োজন করে।

জিএম কাদের বলেন, ‘আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেবো। যারা সাংগঠনিকভাবে ভালো কাজ করবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থিতা দেওয়া হবে। জাতীয় পার্টি স্বতন্ত্র দল। দেশে সুশাসন ও ন্যায় বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য। আমরা দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করি। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।’

সিটি নির্বাচনে অংশ নেবেন জানিয়ে তিনি বলেন, ‘পাঁচটি সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে। আমরা প্রতিটি সিটি নির্বাচনে অংশ নেবো। ইতোমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে, আমরা বিজয়ী হবো। কিন্তু সাধারণ মানুষ বলেন, আমরা ভোট দিতে পারবো তো?’

তিনি আরও বলেন, ‘গতকাল চট্টগ্রাম ৮ আসনে সংসদীয় নির্বাচন হয়েছে। ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। ৯০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হননি। ভোটারদের ভোটের প্রতি কোনও আস্থা নেই। তার প্রমাণ গতকালের নির্বাচন।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম