রাজনীতিতে যেকোনও সময় নতুন মেরুকরণ: বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৮:৩৫আপডেট : ১৫ জুন ২০২৩, ১৮:৩৫

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনও সময় দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে। আর বরাবরের মতো এবারও জাতীয় পার্টির রাজনৈতিক সিদ্ধান্তই হবে আগামী জাতীয় নির্বাচনের ট্রাম্পকার্ড। বিগত সময়ে জাতীয় পার্টিকে ছাড়া কোনও দল রাষ্ট্রক্ষমতায় যেতে পারেনি, আগামীতে পারবে না।’

বৃহস্পতিবার (১৫ জুন) নিজ নির্বাচনি এলাকা ঢাকা-৪ এর কদমতলী থানার বউবাজারে ৫৩ ও ৫৮ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক সভায় বাবলা এসব কথা বলেন।

বাবলা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করছেন, জাতীয় পার্টির লাখো নেতাকর্মীর পাশাপাশি দেশের আপামর জনসাধারণ সেই লড়াইয়ে জি.এম. কাদেরের সাথী হিসেবে রয়েছেন।’

৫৮ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সুলতানা আহমেদ লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসম্পৃক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে প্রমুখ। সভা পরিচালনা করেন ডি.কে. সমির।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম