জাতীয় পার্টির কাছে আ. লীগ-বিএনপি নিরাপদ: বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৯:০৪আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২০:৫৬

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আওয়ামী লীগ চায় ক্ষমতায় থাকতে। আর বিএনপি চায় যেকোনও মূল্যে ক্ষমতায় যেতে। আওয়ামী লীগ নেতারা বলছেন, ক্ষমতায় যেতে না পারলে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর প্রাণ যাবে। আর বিএনপির ধারণা, ক্ষমতায় যেতে না পারলে তাদের দলটি দেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে। তবে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা নিরাপদে রাজনীতি করতে পারবেন। কারণ, দেশের সাধারণ মানুষ যেমন জাতীয় পার্টির কাছে নিরাপদ, তেমনি আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দল জাতীয় পার্টির কাছে নিরাপদ।

শনিবার (১৫ জুলাই) জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ নির্বাচনি এলাকা শ্যামপুরে ৪৭ নম্বর ওয়ার্ডের ডিআইটি পুকুর পাড়ে আয়োজিত এক স্মরণ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মরণ সমাবেশে বাবলা বলেন, ‘জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। তাই প্রতিহিংসার রাজনীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও ইসলামি মূল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় আনাতে হবে।’

এর আগে, কদমতলী থানার ৫৮ নম্বর ওয়ার্ডে কদমতলী শিল্পাঞ্চলের ৮ নম্বর সড়কে আরও একটি স্মরণ সমাবেশের আয়োজন করে কদমতলী থানা জাতীয় পার্টি। ওই সমাবেশেও বক্তব্য রাখেন সৈয়দ আবু হোসেন বাবলা।

সমাবেশ শেষে দুই স্থানে প্রায় তিন হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেন সংসদ সদস্য বাবলা।

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম