সরকার শুধু ‘ইয়েস’ শুনতে চায়: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ২১:২১আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২১:২১

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বর্তমান সরকার শুধু ‘ইয়েস’ শুনতে চায়। তারা গঠনমূলক সমালোচনাও সহ্য করতে পারে না। এ কারণেই চিকিৎসক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারসহ সব পেশাজীবী সংগঠনের নেতৃত্বে তাদের নিজেদের লোক নিয়োগ করতে চায়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন এ্যাশ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হওয়ায় এই সভাটি হয়।

এ সময় জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের  বলেন, ‘‘এখন পেশাজীবী সংগঠনের নেতৃত্বেও দলীয়করণ করা হচ্ছে। দলের প্রতি আনুগত্য ভুলে পেশাজীবী সংগঠনের নেতাদের আলোচনা করতে হবে সরকারের সঙ্গে। সব পেশাজীবী সংগঠন তৈরি করা হয় জনগণের কল্যাণের জন্য। পেশাজীবী সংগঠনের নেতারা নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে পারছে না। কারণ, সরকার সব পেশাজীবী সংগঠন দলীয়করণের মাধ্যমে নষ্ট করেছে। এখন সরকার যা বলছে, পেশাজীবী সংগঠনগুলো ‘ইয়েস স্যার’ বলছে।’’

‘জনগণের কথা চিন্তা না করে সরকারকে সমর্থন দিতেই ব্যস্ত হয়ে থাকে। অথচ, সরকারকে সঠিক পথে রাখতেই এই সংগঠনগুলো সৃষ্টি হয়েছিল। এখন বাজার অস্থির, নিত্যপণ্যের অভাব, ব্যবসায়ীরা বেশি মুনাফা করছে। কিন্তু সরকার তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সবাই সরকারের পক্ষে কথা বলেন, সবাই ‘ইয়েস স্যার’ বলতেই ব্যস্ত। এবার এফবিসিসিআই নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। এটাকে সরকারের স্বার্থেই সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া উচিত।’ বলেন কাদের।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে। আমাদের পথচলা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম