ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৬

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কারও যেন কোনও দায় নেই। প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে—সবাই যেন তামাশা দেখছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

জিএম কাদের উল্লেখ করেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ, গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৪ জন মারা গেছেন। সাধারণ মানুষের ধারণা মৃতের সংখ্যা আরও বেশি। সরকারি হিসাবে এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বাসাবাড়িতে কত লাখ মানুষ চিকিৎসা নিয়েছে তার কোনও হিসাব নেই কারও কাছে।

তিনি বলেন, ‘সরকারি হিসাবে গতকালও ২ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে জায়গা পাচ্ছে না ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ডেঙ্গু আক্রান্ত মানুষের মাঝে চিকিৎসার জন্য হাহাকার উঠেছে, দেখার যেন কেউ নেই। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।’

তিনি দাবি করেন, রাজধানীর দুই সিটি কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনের নামে সাধারণ মানুষকে হতাশ করেছে। মশা নিধনে যে ওষুধ স্প্রে করছে, তাতে সাধারণ মানুষের বিশ্বাস নেই। সাধারণ মানুষ মনে করে, দুর্নীতির জন্যই নকল ওষুধ স্প্রে করছে কর্তৃপক্ষ। দেশের মানুষ জানতে চায়, ডেঙ্গু নিধনে সরকার কী কার্যক্রম হাতে নিয়েছে।’

মশা নিধনে ব্যবহৃত ওষুধ কেনার নামে কোনও দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম