বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতার নিকৃষ্ট রেকর্ড করেছে সরকার: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৯

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতার নিকৃষ্ট রেকর্ড করেছে সরকার। গদি টিকিয়ে রাখতে সরকার যতটা মরিয়া হয়ে উঠেছে, তার অর্ধেক সচেতন হলেও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। আসলে সরকার গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

কয়েক বছর ধরেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার দাবি করে বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘সম্প্রতি ডিম, পিয়াঁজ ও আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু একদিনও সরকারের বেঁধে দেওয়া মূল্যে পণ্য বিক্রি করেনি খুচরা বিক্রেতারা। ডিম প্রতি পিস ১২ টাকা, আলু প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৬৪ থেকে ৬৫ টাকায় বিক্রি করতে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু বাজারে ১২ টাকার ডিম প্রতি পিস ১২ টাকা ৫০ পয়সা, ৩৫ থেকে ৩৬ টাকার আলু প্রতি কেজি ৫০ টাকা এবং ৬৪ থেকে ৬৫ টাকার পেঁয়াজ প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।’

তিনি বলেন, ‘বাজার মনিটরিং বলতে কিছুই নেই। কারা এবং কেন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে সরকার তাদের ধরতে পারছে না কেন? মজুতদার ও অসাধু সিন্ডিকেটের কাছে সরকার কি জিম্মি?’

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘সরকার মানুষের কষ্ট বোঝে না। বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চায় দেশের মানুষ।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
দ্রব্যমূল্য: কাগজে স্বস্তি, বাজারে অস্বস্তি
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
সর্বশেষ খবর
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জামায়াত সেক্রেটারির
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জামায়াত সেক্রেটারির
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া-মধ্যপ্রাচ্যেও শ্রমবাজারে সমস্যা হচ্ছে: জামায়াত আমির
শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া-মধ্যপ্রাচ্যেও শ্রমবাজারে সমস্যা হচ্ছে: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি