সহিংস রাজনীতির বিরুদ্ধে জাপা এমপি বাবলার ‘গণমিছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ১৩:৫২আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৪:৫৫

সংঘাত ও সহিংস রাজনীতির বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে ‘গণমিছিল’ করেছেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে তার নিজ নির্বাচনি এলাকা শ্যামপুরের দোলাইরপাড় থেকে শুরু হয়ে জুরাইন-পোস্তগোলা মোড় ঘুরে খন্দকার রোডের মাথায় এসে মিছিলটি শেষ হয়।

মিছিলে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে জুরাইন আমির টাওয়ারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, সম্প্রতি রাজনীতির নামে পুলিশ ও রাজনৈতিক কর্মী হত্যা, বিচারপতি বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ, পরিবহনে যে ধরনের অগ্নিসংযোগ ও ভাংচুর ঘটনা ঘটেছে তা কোনও সভ্য মানুষ মেনে নিতে পারে না। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এ ধরনের ঘটনায় আমি লজ্জিত হয়েছি। রাজনীতির নামে এ ধরনের অপরাজনৈতিক চর্চার বিরুদ্ধে আমাদেরকে গণজাগরণ গড়ে তুলতে হবে।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান