সন্ধ্যায় আ. লীগের সঙ্গে বসবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৫:২৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:১১

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে জোট-মহাজোট নয়, নিজস্ব লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে জাতীয় পার্টি বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি জানান, আজ সন্ধ্যার পর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসবে জাপা।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘সমঝোতার মতো কিছু হলে তা মনে মনে হতে পারে। সেটি আলাদা করে বলার কিছু নেই। আসন ভাগাভাগির কোনও প্রস্তাব না এলেও জাতীয় পার্টির সঙ্গে আলাপ করতে চেয়েছে আওয়ামী লীগ।’

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক হবে জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ যেহেতু বড় দল, আমরা তাদের সঙ্গে আজ সন্ধ্যার পর কথা বলবো। আজকের সন্ধ্যার বৈঠকে চেয়ারম্যান যাবেন নাকি, কো-চেয়ারম্যান এবং মহাসচিব যাবেন, তা ঠিক হয়নি। কোথায় বৈঠক হবে সেটাও ঠিক হয়নি।’

তিনি জানান, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি জাতীয় পার্টির মহাসচিবের। নির্বাচনের পরিস্থিতি ১৮ ডিসেম্বরের পর বোঝা যাবে বলেও জানান মুজিবুল হক চুন্নু।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের মহাজোটের শরিক হিসেবে নির্বাচন করে। সেই নির্বাচনে ব্যাপক সফলতা পায় দলটি। ২০১৪ সালে বিএনপি-জামায়াত জোট  দশম সংসদ নির্বাচন বর্জন করায় জাতীয় পার্টি আর কোনও জোটে ছিল না। তবে সেই নির্বাচনে যে ৩৪টি আসনে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি, সেসব আসনেই জয় পায় জাতীয় পার্টি। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দেয় আওয়ামী লীগ। তবে দলটি জয় পায় ২৩টিতে।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টি আসনে এবং জাতীয় পার্টি ২৮৭টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। তবে এখন পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে কোনও কথা হয়নি।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম