নাটকীয়তা শেষে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৯

আওয়ামী লীগের সঙ্গে আসন  ছাড়ের দর কষাকষির নাটকীয়তা শেষে নির্বাচনে যাওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৩ আসনে লড়াই করবে দলটি।

রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই ঘোষণা দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ‘নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক  করতে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি।’ তবে আওয়ামী লীগের সঙ্গে কত আসনে সমঝোতা হয়েছে— সে বিষয়ে কিছুই জানাননি চুন্নু।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কত আসনে ছাড় পাওয়া গেছে বা কত আসন পাবো, এটি আমাদের দলীয় কৌশল। এটি এখানে বলা যাবে না।’

তবে এই ঘোষণার পর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত কয়েকজন দলীয় নেতা ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন:

নির্বাচনের বিষয়ে বিকালে সিদ্ধান্ত জানাবে জাপা

আ.লীগ-জাপা আসন সমঝোতা চূড়ান্ত, ‘গলার কাঁটা’ স্বতন্ত্র প্রার্থী থাকছেই

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম