নির্বাচনের বিষয়ে বিকালে সিদ্ধান্ত জানাবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১৪:২৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৩০

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচন করার জন্য আমরা আসছি। আমরা নির্বাচনী পরিবেশ-পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। আজ এবং আগামীকাল এই দুই দিন খুবই গুরুত্বপূর্ণ। আজ মনোনয়ন প্রত্যাহার এবং আগামীকাল প্রতীক বরাদ্দের দিন। নির্বাচনটা আমরা কীভাবে করবো, নাকি করবো না, তা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বনানীর জাপা চেয়ারম্যান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যান পার্টি অফিসে আছেন। তিনি সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। আমাদের আরও একটু আলোচনা করা দরকার। আজ বিকালে আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেবো।’

বিকাল ৪টার মধ্যে সরকারি দলের পক্ষ থেকে কোনও ইতিবাচক খবর পাওয়ার জন্য জাতীয় পার্টি এই কৌশল অবলম্বন করেছে কিনা জানতে চাইলে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে। নির্বাচনকেন্দ্রিক নানা বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে। তবে বিকাল ৪টা কিংবা ৫টা– এ ধরনের কোনও বিষয় না। এখন আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। সে জন্য আমরা কিছুটা সময় নিচ্ছি।’

আওয়ামী লীগের পক্ষ থেকে আসন নির্ধারণ করে দেওয়ার পরও জাপার বেশি আসন চাওয়ার বিষয় জানতে চাইলে পার্টির মহাসচিব বলেন, ‘চাওয়া সব সময় বেশি থাকে। তবে আমরা আসন চেয়েছি কি চাইনি এ বিষয়ে উত্তর দেওয়ার সুযোগ এখন নেই। যাই করি না কেন, আমরা আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে একসঙ্গে কাজ করি।’

এর আগে, সকাল ১১টার দিকে জাপার দলীয় কার্যালয়ের সামনে দলের কিছু নেতাকর্মী নির্বাচনে না যাওয়ার জন্য বিক্ষোভ করেছিলেন। তখন কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী