তরুণদের ভোটে আগামীর ভবিষ্যৎ নির্ধারণ হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে। আবারও প্রমাণ হয়েছে, তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মতো ভেসে যায়।

রবিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জিএম কাদের বলেন, ‘আমাদের সন্তানরা স্বৈরাচারের গুলির সামনে বুক পেতেছে অসীম সাহসে। ছাত্ররা জীবন দিয়ে স্বৈরাচারকে পরাজিত করেছে।’

তিনি বলেন, ‘১৮ থেকে ৩৫ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটি। এই তরুণ ও যুবকদের ভোটেই আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই তরুণদের আকৃষ্ট করতে আগামীতে জাতীয় পার্টি নতুন ধারার রাজনীতি করবে।’

জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন মৃধার সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোড়ল জিয়াউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম