‘সহিংসতায় বিশ্বাস করে না সরকার, জাতীয় পার্টি নিয়ে সিদ্ধান্ত হবে আলোচনা করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ২১:০৮আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২২:৩৮

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বর্তমান সরকার কোনও রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কী হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে, মতামত নিয়ে ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রেস উইংয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আজাদ মজুমদার বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়টি পুলিশ তদন্ত করছে। আমরা যেকোনও সহিংসতার প্রতিবাদ করি। আমরা চাই না দেশে কোনও সহিংসতা হোক।

মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতা বড় ভূমিকা রেখেছিলেন উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ৯ মাসে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল, তাতে ওনাদের ভূমিকা অনেক। আমরা তাদের চিরকৃতজ্ঞভাবে স্মরণ করি। মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল তৈরি করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশের সব কিছু শুধু একজনের জন্য হয়েছিল। তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলামসহ চার নেতার অবদান অনেক। আমরা তাদের অবদান স্বীকার করি।

শিল্পকলা একাডেমির নাটক বন্ধের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের জানা মতে শনিবার এ ধরনের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ করি আমরা। আশা করি শিল্পকলা একাডেমির প্রধান তদন্ত করে জানাবেন কী ঘটনা হয়েছে।

সাত কলেজের সমস্যা সমাধানে শিক্ষা উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা কাজ করছেন জানিয়ে প্রেস সচিব বলেন, আশা করি আশু সমাধান হবে। 

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি