জাতিকে পঙ্গু করতেই বুদ্ধিজীবী হত্যা: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৩

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা ঘৃণিত ইতিহাসের নিকৃষ্ট অধ্যায়। আমাদেরকে পঙ্গু জাতিতে পরিণত করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, পৃথিবীর মানচিত্রে যখন ‘বাংলাদেশ’ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিত হয়েছিল, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ যেন মেধা ও মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে।

তিনি বলেন, বাংলাদেশিদের পঙ্গু জাতিতে পরিণত করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা ঘৃণিত ইতিহাসের নিকৃষ্ট অধ্যায়। এই নারকীয় হত্যাযজ্ঞে আত্মদান করেন অগণিত সূর্যসন্তান। এখনও মিরপুর ও রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাঙালি জাতির কাছে শ্রদ্ধা আর ভালোবাসার সৌধ।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে দৃপ্ত পায়ে এগিয়ে যাবো।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি